হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন, আহত বড় ভাই

হবিগঞ্জ প্রতিনিধি

নিহত জনি দাশ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জনি দাশ (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জীবন দাশ জয়। তিনি বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোরের দিকে চুরির উদ্দেশ্যে তাদের বাসায় প্রবেশ করে একাধিক ব্যক্তি। এ সময় দরজা খুলে এক চোরকে ধরে ফেললে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত ছুরি নিয়ে হামলা চালায়। এতে দুই ভাই গুরুতর আহত হয়। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জনি দাশকে মৃত ঘোষণা করেন।

নিহত জনির গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। তার বাবা নর্ধন দাশ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। জনি হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার এম এন এন সাকেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।’

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত, আশ্রয়ের খোঁজে মানুষ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান

হবিগঞ্জে অধিকাংশ নদীর পানি বিপৎসীমার ওপরে

হবিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০