হোম > সারা দেশ > হবিগঞ্জ

ধানখেতে চা–শ্রমিকের ধড়, পাশেই পড়ে ছিল মাথা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানখেত থেকে এক চা–শ্রমিকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে চুনারুঘাট থানা–পুলিশ উপজেলার দেউন্দি চা–বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। 

নিহত শ্রমিকের নাম অজিৎ সাঁওতাল (৪৫)। তিনি দেউন্দি চা–বাগানের বাসিন্দা মৃত দূর্জধন সাঁওতালের ছেলে। 

স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে অজিতের মেয়ে অঙ্কিতা সাঁওতাল ঢাকায় গৃহকর্মীর কাজ থেকে ফিরে তাঁকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশে গিয়ে আর ফেরেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে চুনারুঘাট থানায় খবর দেন। 

রাত সাড়ে ১১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ধানখেতের কাছাকাছি স্থান থেকে অজিৎ সাঁওতালের মাথা ও দেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছে।

চুনারুঘাটে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী–শিশুসহ আহত ৪৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

চুনারুঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’ মন্তব্য করা সেই এএসআই প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার নিহত