হোম > সারা দেশ > হবিগঞ্জ

সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা চলাচল বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ইঞ্জিন বিকল হয়ে গেলে আন্তনগর পারাবত ট্রেনের চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে। আজ সোমবার সকালে উপজেলার মনতলা আউটার রেলস্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মনতলা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটির সকাল ৯টা ৫০ মিনিটে মনতলা রেলস্টেশনের আউটারে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ারিং টিম চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেনি। পরে আখাউড়া থেকে একটি টিম বিকল ইঞ্জিন সরিয়ে আরেকটি ইঞ্জিন প্রতিস্থাপন করে। এরপর বেলা ১টার দিকে পারাবত ট্রেনটি সিলেটের উদ্দেশে রওনা হয়।

এ বিষয়ে মনতলা রেলস্টেশনের মাস্টার আতাউর রহমান খাদেম আজকের পত্রিকাকে বলেন, বেলা ১টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। তবে পারাবত ট্রেন বিলম্ব হওয়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩