হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মাকে বের করে দিয়ে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মাকে বের করে দিয়ে ঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে। ছবি: আজকের পত্রিকা

মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে। মুহূর্তের মধ্যে টিনের তৈরি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। ঘটনার রাতে শহিদুল তাঁর মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চান।

টাকা দিতে না পারায় শহিদুল তাঁর মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য এগিয়ে আসার আগমুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

জানতে চাইলে হেনয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করত। যার কারণে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।’

হেনয়ারা বেগম বলেন, ‘আমি গরিব মানুষ। আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ রয়েছে। ছয় মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ছোট ছেলেটি মাদকাসক্ত। আমি এখন কীভাবে বাঁচব।’

কান্নাজড়িত কণ্ঠে হেনয়ারা বেগম আরও বলেন, ‘আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। এত শোক আমি কীভাবে সইব।’

প্রতিবেশী জামির আলী বলেন, ‘শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করত। গতকাল মঙ্গলবার রাতে মাদকের জন্য শহিদুল তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে বসতঘরে আগুন দেয়। আমরা আগুন নেভানোর জন্য ছুটে আসতে আসতে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।’

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ