হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

আব্দুল্লাহ আল গালিব, লংমার্চ থেকে

১১ দলের খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ ঘিরে গোপালগঞ্জে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলাবাহিনী। ছবি: ফেসবুক থেকে

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ পার হয়েছে ১১ দলের খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের বহর।

শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টায় লংমার্চের বহর গোপালগঞ্জ অতিক্রম করে।

লংমার্চ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তাব্যবস্থা লক্ষ্য করা গেছে। পুলিশের নিয়মিত ফোর্স, ডিটেকটিভ ব্রাঞ্চের পাশাপাশি বিপুলসংখ্যক আর্মড পুলিশ মোতায়েন করা হয় গোপালগঞ্জজুড়ে। গুরুত্বপূর্ণ মোড়, সংযোগ সড়কের মুখ, জনশূন্যস্থান—অধিকাংশ স্থানেই আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক অবস্থানও লক্ষ্য করা গেছে।

১১ দলের খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ ঘিরে গোপালগঞ্জে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলাবাহিনী। ছবি: ফেসবুক থেকে

এর আগে আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের উদ্বোধনী করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

উদ্বোধনী সমাবেশ শেষে সাড়ে আটটার দিকে লংমার্চ শুরু করেন ১১ দলের নেতা কর্মীরা। পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়; খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালে পথসভা করা হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি

বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত: এস এম জিলানী

এক সপ্তাহেও খোঁজ মেলেনি দেড় বছরের শিশুটির

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

টুঙ্গিপাড়ায় জুয়ার আড্ডায় চেয়ারম্যানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল