হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জে মধুমতি নদীত থেকে নাফিস আশরাফ (২১) নামের এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নাফিস আশরাফ সদর উপজেলার ঘোষেরচর ইসলাম পাড়ার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের একজন শিক্ষার্থী।

জানা গেছে, গত দুই দিন আগে রাতে নাফিস আশরাফ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ মধুমতি নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি, স্থায়ী সমাধানের আশ্বাস

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন

গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ