হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে দল থেকে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

শৈলেন্দ্র নাথ বাইন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামে এক আওয়ামী লীগ নেতা।

আজ রোববার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের ঘোষণা দেওয়া শৈলেন্দ্র নাথ বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

লিখিত বক্তব্য পাঠ করে শৈলেন্দ্র নাথ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। আর বর্তমান পরিস্থিতিতে তো কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগ করলাম।

টুঙ্গিপাড়ায় এক রাতে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে চতুর্মুখী সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯

কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি

বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত: এস এম জিলানী

এক সপ্তাহেও খোঁজ মেলেনি দেড় বছরের শিশুটির

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত