হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় এক রাতে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

মারামারির মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার গওহরডাঙ্গা গ্রামের কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬) এবং লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এ ছাড়া তিনটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তরিক মুন্সী (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ থেকে ২০ জন আহত হন। এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর গতকাল রাতে অভিযান চালিয়ে নয়জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার নিলফা এলাকা থেকে তিনটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকেও গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে চতুর্মুখী সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯

কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি

বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত: এস এম জিলানী

এক সপ্তাহেও খোঁজ মেলেনি দেড় বছরের শিশুটির

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার