হোম > সারা দেশ > গোপালগঞ্জ

‘গুপ্ত দলটির অন্তরে ৫৪ বছর আগের প্রতিশোধের প্রবণতা’

গোপালগঞ্জ প্রতিনিধি

মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা

আবারও একটি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্যা। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি নিষিদ্ধ দল, গুপ্ত দল রাজনৈতিক কারণে অতীতে বিএনপির সঙ্গে যুক্ত ছিল। কিন্তু সেই দলটি কখনো আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি।

‘সেই দলের সর্বোচ্চ নেতা ’৭১-এর কর্মকাণ্ডের জন্য মাঝেমধ্যে ভুল স্বীকার করেন। কিন্তু তাদের অন্তরে সেই ৫৪ বছরের আগের প্রতিশোধ নেওয়ার প্রবণতা কাজ করছে।’

আজ শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান মোল্যা বলেন, ‘আপনাদের (মুক্তিযোদ্ধা) আরও একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে। কারণ ’৭১-এর পরাজিত শত্রুরা আজকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা যেভাবে আমাদের জাতীয় পতাকাকে খামচে ধরেছে—এই পুরোনো শকুনের দল। কিন্তু একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন ‍মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছেন আমাদের সদ্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিন-তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমার পরিবারও মুক্তিযোদ্ধার পরিবার। তাই পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে এ জন্য মুক্তিযোদ্ধাদের অবশ্যই বিএনপিকে ভোট দিতে হবে।’

বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই তাহলে কথা দিচ্ছি, আমি আপনাদের পরিবারের পাশে থাকব।’

গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ জামানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

গোপালগঞ্জে স্বতন্ত্রই বাধা দলীয় প্রার্থীদের

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হাতুড়িপেটায় নারী নিহত

আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না, আ.লীগও থাকে না: জিলানী

গোপালগঞ্জে শ্রমিকনেতা বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যুবক গ্রেপ্তার, এলাকায় ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ৩২ নম্বর কমপ্লেক্স নির্মাণ করব: স্বতন্ত্র প্রার্থী

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব