হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

: শ্রীপুর রেলওয়ে স্টেশনে থেমে আছে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি গন্তব্যে নিয়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

আজ রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে বিকল হয়ে যায় কমিউটার ট্রেনটি। বেলা ১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনে থেমে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের কর্মচারীরা বিকল ইঞ্জিন সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিকল্প ইঞ্জিন না আসা পর্যন্ত ট্রেন যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তিনি আরও জানান, ট্রেনের যাত্রীদের ভোগান্তি হচ্ছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য খবর দেওয়া হয়েছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে