হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে শ্বশুরবাড়ির কাঁঠালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মো. আকিবুল হাসান নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর কাঁঠালবাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আকিবুল হাসান (৩২) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাতার গ্রামের জাফর শেখের ছেলে। তিনি বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শিরিনার স্বামী। কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে থাকতেন আকিবুল। 


নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, ‘গতকাল রাত ১২টার পর কোনো এক সময় আমার স্বামী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের কাঁঠালবাগানে গিয়ে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। গত রাতে ঋণের টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়। এ জন্য আমার স্বামী আত্মহত্যা করছে বলে আমার ধারণা। আজ ভোরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক হেলান উদ্দিন বলেন, ঋণগ্রস্ত হয়ে পারিবারিক চাপে ছিলেন নিহত ব্যক্তি। নিহতের স্বজনেরা জানিয়েছেন, ঋণের চাপে সব সময় অশান্তি করতেন। এ নিয়ে সব সময় পারিবারিক সমস্যা হতো।

পুবাইলে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ফুফা গ্রেপ্তার

বিদ্যালয়ের মাঠে ‘বেআইনি’ পশুর হাট, ভোগান্তি

কালিয়াকৈরে ট্রাক-পিকআপ-বাসের ত্রিমুখী সংঘর্ষ, চালক নিহত

বর্জ্য থেকে বিদ্যুৎ-সার-গ্যাস উৎপাদনে চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

শ্রীপুরে বিএনপি ও কৃষক দলের সংঘর্ষে আহত ১০, বাস ভাঙচুর

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

শ্রীপুরে বেতন-ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর

কালীগঞ্জে স্কুল-কলেজ পড়ুয়াদের উত্ত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি, যুবক আটক

ডুয়েট ক্যাম্পাস ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন: সপ্তম দিনেও অনড় শিক্ষার্থীদের একাংশ