হোম > সারা দেশ > গাজীপুর

কালিগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেকপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি বলেন, আজ দুপুরে উপজেলার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেক পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে।

নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আলাউদ্দিন।

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০, গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

গাজীপুরের সেই কারখানায় আবার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু‎

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে ডিম ভেঙে প্রতিবাদ, খামারিদের মহাসড়ক অবরোধ

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান