হোম > সারা দেশ > গাজীপুর

সাউন্ড গ্রেনেড ছুড়ে গাজীপুরে নিহত পোশাকশ্রমিকের গায়েবানা জানাজা পণ্ড করল পুলিশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সাউন্ড গ্রেনেড ছুড়ে গায়েবানা জানাজা পণ্ড করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘যুবশক্তি’ আয়োজিত আন্দোলনরত অবস্থায় নিহত পোশাক শ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেড ও ধাওয়া দিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

সাউন্ড গ্রেনেড ছুড়ে গায়েবানা জানাজা পণ্ড করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের স্মরণে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছিল।

এনসিপির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, ‘দুপুরের দিকে যুবশক্তির উদ্যোগে চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। তবে কর্মসূচি শুরু হতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এসে বাধা দেন এবং উপস্থিত লোকজনকে ঠেলে সরিয়ে দিতে থাকেন।’

সাউন্ড গ্রেনেড ছুড়ে গায়েবানা জানাজা পণ্ড করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘বাধার মুখে আমরা দ্রুত মোনাজাত শুরু করলে মোনাজাত চলাকালেই পুলিশ চড়াও হয় এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ আতঙ্কে দিগ্‌বিদিক ছুটোছুটি করে স্থান ত্যাগ করেন।’

ঘটনার বিষয়ে জানতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটপাটকেলের জবাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড

গাজীপুরে যান চলাচল স্বাভাবিক: পুলিশ সুপার

গাজীপুরে অভিযানে গিয়ে ম্যাগজিন-গুলিসহ পিস্তল হারালেন পুলিশ কর্মকর্তা, উদ্ধারে পুরস্কার ঘোষণা

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, নেতৃত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

শ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩

সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি

আটক শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচল

সরকারকে ব্যর্থ করতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়ন