হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে দুটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

আজ রোববার সকাল থেকে এসব এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর এলাকার প্রায় ১৮টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সকাল ১০টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা দুটি পুলিশ বক্সে আগুন দেন শ্রমিকেরা। এ সময় বক্সের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বাইরে এনে সেগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত পথচারী ও যানবাহনের যাত্রীরা।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন। ছবি: আজকের পত্রিকা

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, শ্রমিকেরা চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর এলাকায় প্রায় ১৮টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, বিজিবি মোতায়েন

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড

বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে আগুনে পুড়ল ৭ দোকান

প্রেমে ব্যর্থ হয়ে ইউটিউব দেখে ইয়াবা তৈরির পরিকল্পনা: টঙ্গীতে গ্রেপ্তার যুবক

মাদকবিরোধী ম্যারাথনে ৬০০ দৌড়বিদ, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবকের মৃত্যু, আহত ২

ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি