হোম > সারা দেশ > গাজীপুর

অনলাইনে বিক্রি করা হচ্ছিল জাল নোট, র‍্যাবের অভিযানে আটক ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে জাল নোট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব-১। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর বনমালা এলাকার একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়। ওই বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির কাজ চলছিল।

র‍্যাব জানায়, একটি চক্র জাল নোটগুলো অনলাইনে বিক্রি করে আসছিল। এর সূত্র ধরে গতকাল দিবাগত রাতে ওই জাল নোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল নোট, নোট ছাপানোর সরঞ্জাম, প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি, ল্যাপটপ ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র‍্যাবের কাছে জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাৎক্ষণিকভাবে আটক হওয়া ওই তিনজনের নাম প্রকাশ করেনি র‍্যাব।

র‍্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল বলেন, ‘এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল টাকা তৈরি চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও এক বসতবাড়ি

শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী

শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত, বেঁচে আছে এক বছরের শিশু

দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রথম শ্রেণির পৌরসভা হলেও জলাবদ্ধতায় নাকাল কালিয়াকৈরের বাসিন্দারা

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করার পরিকল্পনা, বাড়বে ধারণক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী