হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা মারা গেছেন

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

অধ্যক্ষ শাহেদা আহমেদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২৯ মার্চ) সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। নিহত শাহেদা আহমেদ (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে এসে রান্না করার সময় ২৫ মার্চ (বুধবার) সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন শাহেদা। আজ সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়েছে।’

নিহত ব্যক্তির স্বামী জসিম উদ্দিন বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরপরই স্ত্রীর সমস্ত শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন এগিয়ে এসে পানির পাম্প চালিয়ে শরীরে প্রচুর পরিমাণ পানি দিয়ে আগুন নেভানোর পর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরপরই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু খবর পেয়েছি। খোঁজখবর নেওয়ার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে