হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো প্রাণহানির খবর মেলেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে তিনতলাবিশিষ্ট ওই কারখানা ভবনের নিচতলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তাপ্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন কারখানার তিনতলা ভবনে ছড়িয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম বলেন, বিকেলে কারখানা ছুটি হওয়ার পর তিনি রাত ৮টায় ডিউটিতে আসেন। রাত ৯টার দিকে হঠাৎ ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি অন্যদের খবর দেন। শুরুতে স্থানীয় লোকজন ও নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাঁরা ব্যর্থ হন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং গাজীপুর ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট। ৭টি ইউনিটের কর্মীরা দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। আমাদের সাতটি ইউনিটের চেষ্টায় রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।’

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট, ভোগান্তি চরমে

গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানায় ছুটি, বিকেলে যানজটের শঙ্কা

ছুটির তৃতীয় দিনেও ট্রেনের ছাদে তিল ঠাঁই নেই, মই বেয়ে উঠে বাড়িতে রওনা

উল্টো পথে প্রাইভেট কার যেতে বাধা দেওয়ায় ৩ পুলিশকে মারধর, যুবক গ্রেপ্তার

গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল, চন্দ্রায় যানজট-ধীরগতি

গাজীপুরের শ্রীপুর: শীতলক্ষ্যা পাড়ের মাটি লুট, ব্যবস্থা নেই

খাল খনন কর্মসূচি কর্মসংস্থানের সৃষ্টি করেছে: নুরুল হক

সুদের টাকা আদায় করতে নির্যাতন ও খুন, গ্রেপ্তার ৬

গাজীপুরে ধাপে ধাপে কারখানা ছুটি: স্বস্তিতে শুরু ঈদযাত্রা, নেই বড় যানজট

দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশ প্রয়োজন: গাজীপুরে আইজিপি