হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গরুচোর সন্দেহে ৪ যুবককে গণপিটুনি, নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে চার যুবককে আটক করে পিটুনি দিয়েছে উত্তেজিত এলাকাবাসী। এতে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) মো. আসাদুজ্জামান।

নিহত যুবকের নাম শান্ত (২১)। তিনি নরসিংদী সদরের মাধবদীর মৃত জাকের মৃধার ছেলে। আহত ব্যক্তিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের রিফাত (২৩), বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের রুবেল (৩০) ও ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল্লাহ (২৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রামচন্দ্রপুর গ্রামে চুরির উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যান নিয়ে দুষ্কৃতকারীরা প্রবেশ করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে পিকআপ থেকে কয়েকজন পালিয়ে গেলেও চারজন ধরা পড়েন। এরপর উত্তেজিত গ্রামবাসী তাঁদের আটক করে পিটুনি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ শহিদুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শান্তকে মৃত অবস্থায় আনা হয়। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ডোবায় মিলল নারীর খণ্ডিত লাশ

টঙ্গীতে ২টি বস্তি এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, বিক্রেতাকে নোটিশ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: হাইওয়ে ডিআইজি

মাদক কারবারি অপবাদে দিনমজুরের বাড়িতে হামলা-ভাঙচুর, মারধর

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত

শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

গাজীপুরে বিয়ের পরদিন নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে ব্যবসায়ীর অফিসে গুলি, ককটেল বিস্ফোরণ