হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের কাপাসিয়ার একটি পল্লি বিদ্যুতের অফিসের পাশ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারের নাম—মো. সোলায়মান ওরফে মুন্সী ইউনুছ আলী (৬৫)।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়া থানার গোস্বাবরস্থ পল্লি বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোলায়মানের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোদা শিমুলিয়া। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার ব্যক্তি এক যুগ ধরে জেএমবিতে সক্রিয়। ২০১১ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ছালরা নামক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তাঁর সহযোগী সমর আলীকে গ্রেপ্তার করে র‍্যাব-০৯। তখন সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে ছিলেন এবং দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১১ সালের পর থেকে কুমিল্লা, সিলেট, নরসিংদী এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ২০১১ সালের একটি মামলা রয়েছে।

কালীগঞ্জে আবারও নড়বড়ে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্য আটক

বাল্যবিবাহের অভিশাপমুক্ত হলো আরও এক শিশু: ৬ মাসের কারাদণ্ড বাবার

বাঘ আতঙ্কে তিন গ্রামের মানুষ, বিরল প্রাণী বলছে বন বিভাগ

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান স্বামী, আদালতে দায় স্বীকার করে জবানবন্দি

গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণ: বাবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুর: গর্ত-পানিতে ভরা পাকা সড়ক, দুর্ভোগে যাত্রীরা

টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, ৩০০ কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নাগরিকত্বের জন্য জন্মনিবন্ধন সনদ দিলেন দেবিদ্বার ইউপি চেয়ারম্যান ও সচিব

দল বেঁধে হোটেলে ডাকাতির চেষ্টা, একজনকে ফেলে অন্যদের চম্পট