হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রাতে কাভার্ড ভ্যানে, সকালে বাসে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান এবং একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ড ঘটে। এরপর আজ মঙ্গলবার ভোরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে ভোরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলার কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে ভোরে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে ভোরে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানা ছুটি

কালিয়াকৈরে এক দিনে পুড়ল তিন যানবাহন

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কক্ষে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি

কাপাসিয়ায় প্রাচীন বটগাছে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

‘বাঁচাও বাঁচাও’ চিৎকারেও কেউ এগিয়ে আসেনি, বিদ্যুতের তার ছিঁড়ে আহত মোটর মেকানিক

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রুহুল কবির রিজভী