হোম > সারা দেশ > গাজীপুর

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিগঞ্জের জামালপুর এলাকার চান্দেরবাগ বালিয়া ভিটা মাদ্রাসার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. শরিফ (৩৫)।

আজ মঙ্গলবার বিকেলে এ মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে।

ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, নিহত শরীফ গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও তাঁর হদিস পাওয়া যায়নি। বালিয়া ভিটা মাদ্রাসার পাশে লাশ পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, অধিকতর তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে ডিম ভেঙে প্রতিবাদ, খামারিদের মহাসড়ক অবরোধ

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু