হোম > সারা দেশ > গাজীপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

চার ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ সোমবার সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। প্রায় চার ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল ৮টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে মহাসড়কের আশপাশের কয়েকটি এলাকাতেও অবরোধ তৈরি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। ঝুট কাপড়, বাঁশ ও কাঠ জড়ো করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়েন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সোমবার সকাল ৮টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করে।’

মোহাম্মদ আমজাদ হোসাইন আরও বলেন, ‘বেলা ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা

ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, পুলিশ বক্স-গাড়ি-কারখানায় অগ্নিসংযোগ

শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস