হোম > সারা দেশ > গাইবান্ধা

জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা, প্রতিবাদে সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে শহরের সাবরেজিস্ট্রারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

সচেতন নাগরিকের ব্যানারে অবরোধ চলাকালে রেজিস্ট্রি অফিসের সামনের সড়কের উভয় দিকে তীব্র যানজন সৃষ্টি হয়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে একই স্থানে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে বক্তব্য দেন মো. আব্দুর রউফ, মঞ্জুরুল করিম লিটন, ইকবাল, শাহজালাল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে জেলা সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির একটি সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে।

জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডার জালিয়াতি এবং সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়ের পাহাড়সম অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। বর্তমানে কোনো কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছে, যার মাসিক পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

বক্তারা এই নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদ, নিয়মবহির্ভূত অর্থ লেনদেন বন্ধ ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাইবান্ধায় তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, হুমকিতে সরকারি-বেসরকারি স্থাপনা

অসামাজিক কার্যকলাপের অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

বিচারহীনতায় ক্ষুব্ধ বিএনপির কর্মী দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন

সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর মৃত্যু

গাইবান্ধায় নৈরাজ্য প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

প্রকৃত কৃষক ছাড়াই প্রণোদনা বিতরণের অভিযোগ

এমপিপুত্রের মুক্তি, শিবির নেতা হত্যা নিয়ে সংসদে আলোচনা চায় জামায়াত