হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

মাওলানা ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় তাফসিরুল কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে মারা গেছেন মাওলানা ফরিদুল ইসলাম নামের এক বক্তা। জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে মাহফিল চলাকালে এই ঘটনা ঘটে। উপস্থিত হাজারো মানুষের সামনে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে স্টেজেই লুটিয়ে পড়েন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

‎স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেন মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি স্টেজে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

‎মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিজীবনে তিনি আড়াই বছর বয়সী এক সন্তানের জনক ছিলেন।

টানা বর্ষণে বিভিন্ন স্থানে বাঁধের সড়কে ধস

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা এমপির, ভিডিও ভাইরাল

গাইবান্ধার সুন্দরগঞ্জ: ত্রাণের চাল ওজনে ৫ কেজি কম, ক্ষোভ

গাইবান্ধায় ১০১ মিলিমিটার বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ফুলছড়িতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৯ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস, গাইবান্ধা সদর হাসপাতালে মিলল ৪০ গ্রাম

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সুন্দরগঞ্জে এনসিপির ৬৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বিদ্যুতায়িত হয়ে বিএনপি নেতার মৃত্যু

ডাম্প ট্রাকের চাপায় মসজিদের খাদেম নিহত