হোম > সারা দেশ > গাইবান্ধা

থালা হাতে শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে ভুখা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ ভুখা মিছিল বের করা হয়।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরোনো উপজেলা পরিষদ প্রাঙ্গণ ঘুরে নতুন উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘দেশ গড়ার কারিগর আমরা। অথচ আজ ন্যায্য অধিকার আদায়ের জন্য থালা হাতে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে—এটা যেমন লজ্জাজনক, তেমনি বাস্তবতার নির্মম চিত্র। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতাসহ অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়ন করা হোক।’

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ শিক্ষকেরা যদি অবহেলিত থাকেন, তবে জাতি কখনোই এগোতে পারবে না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষকনেতারা।

সাদুল্লাপুরে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সুন্দরগঞ্জে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, ইলিশ পেল এতিমেরা

কনের বাড়িতে চলছিল গায়েহলুদের প্রস্তুতি, সন্ধ্যায় এল বরের মৃত্যুর সংবাদ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি

সাদুল্লাপুরে ২ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জমি নিয়ে বিরোধ, দুবার কবর ভরাটের পর দুধ লালের দাফন

বিয়ের দুই দিন পরই ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দম্পতির মৃত্যু

দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি মেয়ের

ছেলের নামে জমি লিখে দেওয়ায় বাবার জানাজা-দাফনে মেয়ের বাধা