গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক পান করে মোছা. মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে তিনি কীটনাশক পান করেন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত মনোয়ারা বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. মতিন মিয়ার স্ত্রী।
নিহত নারীর স্বজনদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, নিহত ওই নারী গত বুধবার বিকেলে তাঁর বাড়িতে কীটনাশক পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।