হোম > সারা দেশ > গাইবান্ধা

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তান

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে ছেলে ও পরে মেয়েসন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর মা ও দুই নবজাতক সুস্থ রয়েছে। পরে তাঁদের বাড়িতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পেরিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে এক গর্ভবতী নারীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। একপর্যায়ে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন।

ওই নারীর স্বামী মনোয়ার হোসেন বলেন, ‘অসুস্থ স্ত্রীকে সিজার করার জন্য গাইবান্ধায় নিয়ে যাওয়ার সময় পথে নৌকায় হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সন্তানদের মুখ দেখতে পেরেছি। সবার কাছে দোয়া চাই।’

নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, ‘হঠাৎ ওই নারীর প্রসববেদনা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।’

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।’

চরাঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা পাওয়া কতটা কঠিন, ব্রহ্মপুত্রের মাঝনদীতে সন্তান জন্মের এ ঘটনা তারই উদাহরণ।

জমি দখলে নিতে বিধবার খেতের ধান কেটে নেওয়ার অভিযোগ

গাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে না

গাইবান্ধায় ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

ঋণের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ, পকেটে মিলল চিরকুট

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সংকটের অজুহাত, বাড়তি টাকা ছাড়া মেলে না সার

ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে বাধা, শিক্ষার্থী-বহিরাগতদের মারধরে আহত প্রধান শিক্ষক

ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

কর্মকর্তাদের সামনেই কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে সার বিক্রির অভিযোগ