হোম > সারা দেশ > গাইবান্ধা

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধা পৌর শহরের এক বাসায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাকিব মিয়া (২৩) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের মাহবুব আলম খাজার ছেলে।

স্থানীয়রা জানান, আজ পৌর শহরের কলেজপাড়ায় সোহেল রানা নির্মাণাধীন বাসার পিলারের রং করছিলেন। কাজ করতে করতে অসাবধানতায় ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়, তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধায় নির্বাচনী সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

জাপার ঘাঁটিতে এবার হবে চতুর্মুখী লড়াই

গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রের ৩৭৯টিই ঝুঁকিপূর্ণ

ব্যালটের মাধ্যমেই লড়াই চালিয়ে যাব: জাপা মহাসচিব

গাইবান্ধার ৫ আসন: একসময়ের দুর্গে এখন অস্তিত্ব সংকটে জাপা

গণভোটে সরকার কোনো পক্ষ নিতে পারে না: জাপা মহাসচিব

সেতুর ইট-রড খুলে নেওয়া: শোকজ পেয়ে যে জবাব দিলেন সেই ইউপি চেয়ারম্যান

জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

শোকজ নোটিশ পেয়ে খুলে নেওয়া সেই সেতুর ইট, রড ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান