হোম > সারা দেশ > গাইবান্ধা

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন, পরে মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া।

নিহত রিপন মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস বোনারপাড়া রেলস্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি গাইবান্ধার উদ্দেশে স্টেশন ত্যাগ করার সময় সিগন্যালের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পরে রেলওয়ে পুলিশ রিপন মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও রক্তক্ষরণ নিয়ন্ত্রণের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগে আনুমানিক বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, দুর্ঘটনায় রিপনের দুই পা বিচ্ছিন্ন হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুরে নেওয়া হচ্ছিল; কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ জানায়, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের দরজার হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ট্রেনের চাকায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর সংযোগ সড়কে ধস, জনমনে উদ্বেগ