হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বুলবুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়ালঘর থেকে ওই তিন ব্যক্তি তিনটি গরু নিয়ে যাচ্ছিলেন। টের পেয়ে এলাকাবাসী তাঁদের ধাওয়া করে। ধাওয়ার মুখে প্রাণ বাঁচাতে তাঁরা ওই গ্রামের একটি পুকুরে লাফ দেন। সেখান থেকে তুলে নিয়ে গ্রামবাসী তাঁদের পিটুনি দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি আরও বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে এবং অপর একজনকে গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধায় এনসিপি আহ্বায়ককে জুতাপেটা করার হুমকি ছাত্রশক্তি নেতার

গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ফসলি জমি ঘেঁষে বালু উত্তোলনের অভিযোগ

সুন্দরগঞ্জে কৃষিজমিতে পুকুর খনন, মাটি পরিবহনকারী গাড়ির চাপে নষ্ট হচ্ছে সড়ক

জীবিকার খোঁজে অন্য জেলায় ছুটছেন তাঁরা

পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

ফুলছড়িতে ভিজিএফ বরাদ্দে বড় কাটছাঁট, এবার বঞ্চিত হচ্ছে ১৫ হাজার পরিবার