হোম > সারা দেশ > গাইবান্ধা

শ্রমিকদের মজুরি আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়িতে

গাইবান্ধা প্রতিনিধি

গাজীপুরের বাংলাবাজার এলাকার শিন শিন জাপান হাসপাতালে আহত তৌফিক মিয়া। ছবি: সংগৃহীত

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের বাংলাবাজার এলাকার শিন শিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

নিহত তৌফিক মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন।

তৌফিকের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন তাঁর বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার। তিনি বলেন, তৌফিক একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। বাবা মারা যাওয়ার পর পরিবারের অভাব ঘোচাতে তিনি ঢাকায় যান এবং একটি গার্মেন্টসে কাজ শুরু করেন। মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আহত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আন্দোলনের সময় ভিডিও ধারণ করতে গেলে তৌফিক হামলার শিকার হন। পরে হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে কে বা কারা হামলা করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

জমি দখলে নিতে বিধবার খেতের ধান কেটে নেওয়ার অভিযোগ

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তান

গাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে না

গাইবান্ধায় ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

ঋণের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ, পকেটে মিলল চিরকুট

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সংকটের অজুহাত, বাড়তি টাকা ছাড়া মেলে না সার

ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে বাধা, শিক্ষার্থী-বহিরাগতদের মারধরে আহত প্রধান শিক্ষক

ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার