হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ছাত্র-জনতার ওপর গুলি: ছাত্রলীগ নেতা সম্রাট চট্টগ্রামে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাটকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সম্রাট ফেনী সদরের শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আজ বৃহস্পতিবার ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্রাটের গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাঁকে মুখে কাপড় বেঁধে গুলিবর্ষণ করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে সম্রাটকে শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার সম্রাট বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় করা ছয়টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু