হোম > সারা দেশ > ফেনী

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনী প্রতিনিধি

আহত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ফেনীর পরশুরামে অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার গুনাগাজী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।  

আহত পুলিশ সদস্যরা হলেন পরশুরাম মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্না দে, কনস্টেবল নাজমুল ইসলাম ও রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ কোলাপাড়া গুনাগাজী মজুমদার বাড়ির নাসির উদ্দিনের স্ত্রী শেফালি আক্তার পারিবারিক বিরোধ ও মারধরের অভিযোগ তুলে তাঁর প্রতিবেশী বনবিভাগের উপজেলা রেঞ্জ অফিসে কর্মরত ফারুক মিয়া, তাঁর ছেলে যুবদল নেতা রাজিব মজুমদার ও পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব এমাম হোসেন ফয়সালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। আজ সকাল ১০টার দিকে পরশুরাম মডেল থানার এসআই মুন্না দের নেতৃত্বে তিন পুলিশ সদস্য ঘটনা তদন্তে সেখানে উপস্থিত হন। এ সময় অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ফারুক। কথা-কাটাকাটির একপর্যায়ে ফারুক ও তাঁর ছেলেরা পুলিশকে ‘তোরা গুন্ডা নাকি’ বলে লাঠি ও ছুরি নিয়ে আক্রমণ করেন। এ সময় পুলিশ কনস্টেবল নাজমুল ইসলামকে পিঠে ছুরিকাঘাতসহ তাঁদের পোশাক ছিঁড়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহত উপপরিদর্শক মুন্না দে বলেন, ‘থানায় করা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে গেলে বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় জড়িত ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।’

এ ব্যাপারে ‎পরশুরাম মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ফেনীতে এবি পার্টির নেত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ট্রাকচালক নিহত

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৮ জন আহত

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আটক ৭

ফেনীতে রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি, রেস্তোরাঁর মালিককে জরিমানা