হোম > সারা দেশ > ফেনী

ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি

ফেনীর মুহুরী নদীর দুটি স্থানের নদীরক্ষা বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের। আজ সোমবার ফুলগাজী বাজারে পানি প্রবেশ করাতে সদর ইউনিয়নের দৌলতপুর ও দেড়পাড়ায় বাঁধ ভেঙে যায়। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পানির প্রবল চাপে উপজেলার বাজারসহ উত্তর দৌলতপুর ও দেড়পাড়া প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে বাজারের দোকানসহ ফসলি জমি, সড়ক পুকুর ও বসতবাড়ি। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, নদীর পানির তীব্র স্রোত রয়েছে। পানি নামলে বাঁধ সংস্কার করা হবে। 

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু