হোম > সারা দেশ > ফেনী

পরিবহন থেকে চাঁদা আদায়, ৯ জন গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার র‍্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছাগলনাইয়া পৌরসভা থেকে ফেনী সদর, মুহুরীগঞ্জ ও করেরহাটমুখী সড়কে বিভিন্ন পরিবহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর এলাকার মো. সাইফুল ইসলাম, মধ্যম মটুয়া এলাকার মো. আনোয়ার, মো. আবুল হাশেম খোকন, মো. আলম, বাঁশপাড়া এলাকার মো. ছলিম, মো. আরাফাত, মো. রেজাউল করিম, পশ্চিম ছাগলনাইয়া এলাকার মো. আজিম উদ্দিন ও উত্তর আদার মানিক এলাকার মো. শফিক। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায় করা ২২ হাজার ৬০০ টাকা এবং চাঁদা আদায়ের ভুয়া রসিদ বই উদ্ধার করা হয়। তাঁদের থানায় সোপর্দ এবং এ বিষয়ে মামলা করা হয়েছে।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু