হোম > সারা দেশ > ফেনী

রেললাইনে পানি, চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ আজও বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর থেকে বন্যার পানি সরেনি। আজ শনিবারও চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। আগামীকাল রোববার থেকে যোগাযোগ সচলের জন্য রেললাইন সংস্কারের কাজ করছে কর্তৃপক্ষ। 

রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, রেললাইনে পানি ওঠা ও পাহাড়ধসের কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নাজমুল ইসলাম জানান, চট্টগ্রাম স্টেশন থেকে আজ শনিবার বেলা ১১টায় তিন বগির একটি ট্রেন ফেনী পর্যন্ত যাবে, সেটি মূলত রেললাইনের কী অবস্থা তা পর্যবেক্ষণ করবে এবং রেললাইন সংস্কার করবে। কারণ অনেক জায়গায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বন্যার কারণে গত ২২ আগস্ট কোনো ট্রেন গন্তব্যে যেতে পারেনি। রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন থেকে পাটাতন সরে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটে পাহাড়ধসও হয়েছে। 

এসব কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

ফেনীতে নতুন নলকূপে পানি তুলতেই জ্বলে উঠল আগুন

ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ছিনতাই

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকের জের, বিএনপি নেতাদের বিক্ষোভ

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

সোনাগাজীতে খালে বর্জ্য ফেলায় পোলট্রি খামারে প্রশাসনের অভিযান

ছাত্রলীগের দুই কর্মীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন শরিফুল ইসলাম অপু

খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ