হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মিছিলে হামলার মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার 

ফেনী প্রতিনিধি

ফেনীতে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় গিয়াস উদ্দিন (৪৫) নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের পেট্রবাংলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গিয়াস উদ্দিন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। তিনি উপজেলার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। 

পুলিশ জানায়, ফেনীর বড় মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় গিয়াস উদ্দিনকে শহরের পেট্রবাংলা নিজ বাসা থেকে থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সদর মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।’ 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ছাত্র আন্দোলনে হামলার ঘটনার দুইটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।’

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু