হোম > সারা দেশ > ফেনী

আশ্রয়কেন্দ্রে অসুস্থ প্রসূতি, জন্ম দিলেন ছেলেশিশু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

বন্যার পানিতে ভাসছে ফেনীর দাগনভূঞা উপজেলা। গত চার দিনে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এক নারী জন্ম দিয়েছেন এক শিশু। অন্তঃসত্ত্বা অবস্থায় বৃহস্পতিবার ওই নারী দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল আশ্রয়কেন্দ্রে আসেন। সেখানে অসুস্থ হলে শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছেলেশিশুর জন্ম হয়।

এই সুখবর শুনে উপহার নিয়ে সদ্যোজাত শিশুটিকে দেখতে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে ছুটে যান দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।

তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে সন্তানসম্ভবা এক নারীও রয়েছেন। ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। এটা অনেকগুলো খারাপ খবরের মাঝে আনন্দের খবর।’

ইউএনও আরও বলেন, ‘মা ও শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। শিশুটির জন্য বালিশ, কম্বল, জামা-কাপড় সবই কিনে দেওয়া হয়েছে।’

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু