হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু

ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি 

ফেনীতে আগুনে পুড়ে রাহাদুল ইসলাম গোলাপ (৬) ও মাইদুল ইসলাম শাহাদাত (১৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফেনী শহরের মধ্যম বিরিঞ্চির ফকিরবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত দুই শিশু ফকিরবাড়ি এলাকার মুহাম্মদ রনির ছেলে। এদের মধ্যে শাহাদাত সপ্তম ও গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে বিরিঞ্চি এলাকার ফকিরবাড়ির মুহাম্মদ রনির ঘরে আগুন লাগে। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রনির বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু যায়। 

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু