হোম > সারা দেশ > ফেনী

গায়ে হলুদ শেষ, আজ ক্রিকেটার সাইফউদ্দিনের বিয়ে

ফেনী প্রতিনিধি

পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল বুধবার সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তাঁদের বিয়ের হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উভয়ের পরিবারের স্বজনেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার একই হলে তাঁর বিয়ে সম্পন্ন হবে। বিষয়টি ক্রিকেটার সাইফউদ্দিন নিজেই নিশ্চিত করেছেন।

২৫ বছর বয়সী সাইফউদ্দিন জানান, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারাকে তিনি বিয়ে করছেন। কনে ফাতেমা তুজ জারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন। এ সময় তিনি সব শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে নতুন জীবনের জন্য দোয়া কামনা করেছেন।

ক্রিকেটার সাইফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে।

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, ফেনীতে যুবক আটক

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি স্বজনদের

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবক ও বৃদ্ধার

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের সহকারীর

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত