হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে আগুনে ২ শিশুর মৃত্যু, ২০ জনের বিরুদ্ধে মামলা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনী শহরের বিরিঞ্চিতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহতদের বাবা বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। 

এর আগে পূর্ববিরোধের জেরে গত মঙ্গলবার শহরের বিরিঞ্চি এলাকার ফকিরবাড়িতে মুহাম্মদ রনি হোসেন নামে এক ব্যক্তির বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬) নামে দুই শিশু দগ্ধ হয়ে মারা যায়। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইলাম চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তারে করে আইনের আওতায় আনা হবে।’ 

বাদী মুহাম্মদ রনি হোসেন বলেন, ‘কিছুদিন আগে আমাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি, আনোয়ার, বাদল, জয়নাল, ফারুক ও আরাফাত তাদের স্বজন হোনা মিঞার লাশ দাফন করতে গেলে কথা-কাটাকাটি হয়। এরপর থেকেই দফায় দফায় আমাদের দেখে নেওয়ার হুমকি দেয় তারা। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা।’ 

ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মর্মান্তিক এ ঘটনাটিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, না দুর্ঘটনা তা যাচাই করার জন্য পুলিশের পাশাপাশি পিবিআইর একটি দল কাজ করছে। এ ছাড়া সিআইডি এবং পুলিশের বেশ কয়েকটি দল তদন্ত করছে।’

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু