হোম > সারা দেশ > ফেনী

ভোট দেওয়ায় ‘তালাকপ্রাপ্ত’ সেই নারীর পাশে বিএনপি

ফেনী প্রতিনিধি

সেই গৃহবধূর পাশে বিএনপি নেতারা। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে ‘তালাকপ্রাপ্ত’ স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই নারীর বাপের বাড়ি যান।  

এ সময় ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং তাঁকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে তাঁর তিন সন্তানের পড়াশোনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতারা।

এ সময় ফেনী-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু ছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহগ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রফিকুল আলম মজনু বলেন, ‘ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে এই নারীকে তাঁর স্বামী তালাক দিয়েছেন। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তা আমরা কখনো কল্পনাও করিনি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ভুক্তভোগী এ পরিবারের পাশে থাকব। পরবর্তী সময়েও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’

আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা দেওয়া হয়েছে। তাঁর স্বামী আমাদের দলের কেউ নন। তবু মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা। আগামীতেও তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।’

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে এক নারীকে মৌখিক তালাক দেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার।

বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ

ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

ফেনীতে তিন আসনে বিএনপির নিরঙ্কুশ জয়

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেনীর তিন আসনে এগিয়ে ধানের শীষের প্রার্থীরা

ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ

ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত-বিএনপির ১৬ কর্মী আটক, ১৩ জনকে জরিমানা

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীতে গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ইউরোপ যেতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৪