হোম > সারা দেশ > ফেনী

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে, আটক ২৫ শিক্ষার্থী 

ফেনী প্রতিনিধি

ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে আড্ডা দেওয়ায় স্কুল-কলেজপড়ুয়া ২৫ শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা-পুলিশ। আজ রোববার দুপুরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ ছাত্রী ও ১৪ ছাত্র রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, স্কুল-কলেজ চলাকালীন শিক্ষার্থীরা পার্কে বা বিনোদনকেন্দ্রে ঘুরতে আসে। অনেক সময় নোংরামিতে জড়িয়ে পড়ে অনেকে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। কিন্তু তাদের মা-বাবা জানেন সন্তানেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে। এভাবেই মা-বাবার চোখ ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীরা ভিন্ন স্থানে সময় কাটাচ্ছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিপাল বিজয়সিংহ দিঘির পাড়ে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীদের আটক করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাদের অভিভাবকদের মোবাইল ফোনে খবর দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত। 

সোনাগাজীতে বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা শুরু, থাকছেন কেন্দ্রীয় নেতারা

২৬ চেকে অঙ্ক বদলে ৫১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কাদায় ডোবা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রী উম্মে হাবিবার

মা-মেয়েকে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, ফেনীতে যুবক আটক

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি স্বজনদের

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবক ও বৃদ্ধার

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি