হোম > সারা দেশ > ফেনী

দাগনভূঞায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দাগনভূঞা, ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই বাড়ির বাসিন্দা মোহাম্মদ ফয়সাল জানান, দুটি শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুরে দিকে সবাই যখন জুমার নামাজে চলে যান, তখন তারা বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে খোঁজাখুঁজির পর পুকুরঘাটে তাদের জুতো দেখতে পেয়ে সবাই পানিতে খুঁজতে থাকে। পরবর্তীকালে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ শিশু দুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোনাগাজীতে বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা শুরু, থাকছেন কেন্দ্রীয় নেতারা

২৬ চেকে অঙ্ক বদলে ৫১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কাদায় ডোবা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রী উম্মে হাবিবার

মা-মেয়েকে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, ফেনীতে যুবক আটক

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি স্বজনদের

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবক ও বৃদ্ধার

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি