হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী মুহুরি প্রজেক্ট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাকিল হক শান্ত (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের কচি ভিলার সিরাজ মিয়ার ছেলে এবং ফেনী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল হক শান্ত তার দুই বন্ধুসহ প্রাইভেট কার চালিয়ে সোনাগাজী থেকে ফেনীতে আসার পথে ফেনী–সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরোনো রাস্তার মাথায় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শাকিল সিরাজ মিয়ার একমাত্র ছেলে। 

দাগনভূঞা–সোনাগাজী সার্কেল পুলিশের এএসপি তাছলিম হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে বিকেল ৪টার দিকে ফেনী সদরের সীমান্তবর্তী লাটিমীতে অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপায় মো. সৈকত (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। সে শর্শদি ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দিকে নিহত সৈকত বোনের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কে লাটিমী রাস্তার মাথায় একটি অজ্ঞাত একটি পিকআপ তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু