হোম > সারা দেশ > ফেনী

ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা শিবিরের সভাপতি ও সেক্রেটারি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু হানিফ হেলাল, সেক্রেটারি হয়েছেন ইমাম হোসেন আরমান।

গতকাল শুক্রবার জেলার দারুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। ভবিষ্যতে সংগঠনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদক।

শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম কামাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম।

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

মাহবুব আলমকে ফেনীর এসপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামিকে পদ: ফেনীতে যুবদলের কমিটি স্থগিত

ছোট ফেনী নদীর তীব্র ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

‘মে দিবস কী জানি না, আমাদের সব দিনই সমান’

ফেনীতে হামলার ভয়ে বন্ধ ২৮ কোটি টাকার উন্নয়নকাজ

ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকা যাত্রীরা

ফেনীতে প্রসূতির মৃত্যু: তদন্তে একাধিক অবহেলা ও চিকিৎসাগত ত্রুটির প্রমাণ

ফেনীতে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক আহত, আটক ১