হোম > সারা দেশ > ফেনী

ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনী প্রতিনিধি

বস্তাভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করছেন বিজিবি সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িত ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন অলিনগর বিওপির বিশেষ টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা। 

এ ব্যাপারে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তারক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালানের পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

আদালতের এজলাসে বিচারপ্রার্থীর বিষপান, হাসপাতালে ভর্তি

ফেনীতে শিশুকে ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

মাহবুব আলমকে ফেনীর এসপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামিকে পদ: ফেনীতে যুবদলের কমিটি স্থগিত

ছোট ফেনী নদীর তীব্র ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

‘মে দিবস কী জানি না, আমাদের সব দিনই সমান’

ফেনীতে হামলার ভয়ে বন্ধ ২৮ কোটি টাকার উন্নয়নকাজ

ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকা যাত্রীরা