হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মাহফিলের কাজে যাওয়ার পথে বাসচাপায় মসজিদের ইমাম নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে মাহফিলের কাজে যাওয়ার পথে বাসচাপায় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনির আহমদ আরশাদী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফেনী সদর হাসপাতাল মোড় জামে মসজিদের খতিব ছিলেন। দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহত মাওলানা মনির আহমদ ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর শাহপাড়া গ্রামের ডা. ছালেহ আহমদের ছেলে।

মনির আহমদের ভাই মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘আমার ভাই সকালে মাহফিলের কাজে বাড়ি থেকে ফেনী রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের উদ্যোগে ফেনী একাডেমির বিরিঞ্চি শাপলা চত্বরে সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়। সেই মাহফিলের কাজে তিনি বাড়ি থেকে ফেনী আসার পথে ফুলগাজীর মুন্সিরহাট নামক স্থানে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস চাপা দেয়। তাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় চালকসহ আরও তিন ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত মনির আহমেদ আরশাদীর লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, মুন্সিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন ইমামের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু