হোম > সারা দেশ > ফরিদপুর

সদরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম মো. হাবিব ফকির (৩১)। তিনি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দী গ্রামের মৃত গোপাল ফকিরের ছেলে।

মৃতের ভাই এরোন ফকির বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমার বোন হাবিবকে ভাত দিতে গিয়ে দেখতে পায় ঘর ভেতর থেকে লাগানো। ডাকাডাকি করার পরেও খোলেনি। পরে আমরা দরজা ভেঙে দেখি ঘরের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে মাদকাসক্ত ছিল। ১০ বছর আগে বিদেশে গিয়েছিল। বিদেশ থেকে এসে সে তেমন কিছুই করত না।’ 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছে। মরদেহটি এখন থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫