হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি

সালথার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রাম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সালথায় একটি সরকারি জমির লিজ ও দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয় বাসিন্দারা জানান, হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমি লিজ ও দখল-সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার থেকে উত্তেজনা বাড়তে থাকে। শুক্রবার রাতে আগের বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে রোকন মোল্যা ও সঞ্জয় মালোর সমর্থকেরা প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মধুখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ৯ মাস পর যুবক গ্রেপ্তার

অচেতন করে ইজিবাইকচালককে হত্যা: গুপ্তচরের মাধ্যমে আসামি গ্রেপ্তার

ফরিদপুরে ২০ মামলার আসামি শিল্পী গাঁজাসহ আবারও গ্রেপ্তার

যৌনপল্লিতে বাড়ছে পাচারের শিকার শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

মানব পাচার চক্রের ফাঁদে নিঃস্ব ফরিদপুরের ১৫ পরিবার, ভুক্তভোগীদের মানববন্ধন

ফরিদপুর মেডিকেলে বাক্সবন্দী ২৩ কোটি টাকার যন্ত্র, অ্যাম্বুলেন্সের ভাড়াও গায়েব

মাতৃত্বকালীন ভাতার টাকা ইউপি সদস্যের বিকাশ নম্বরে, কারিগরি ত্রুটির দাবি

ফরিদপুরে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ, যুবদল কর্মীকে হাতুড়িপেটা

প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি

সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম